Bengali
স্বাগতম শুমারি 2016
আয়ারল্যান্ডে 24 এপ্রিল রবিবার এক ব্যাপক ভিত্তিক লোক গণনা অনুষ্ঠিত হবে। শুমারিতে ঐ রাতে আয়ারল্যান্ডে বর্তমান প্রতিটি লোককে গণনায় আনা হবে। তথ্য পরিসংখ্যানের কাজে ব্যবহৃত হয় এবং প্রত্যেকেই তা ব্যবহার করতে পারবেন। প্রারম্ভিক শুমারির ফলাফল পাওয়া যাবে শুমারি রাত থেকে তিন মাস পর –অর্থাৎ 2016 সালের জুলাইয়ে।
শুমারি ফর্মের অনুবাদ দেখুন/ডাউনলোড করুন।
শুমারি সংক্রান্ত তথ্যের প্রচারপত্রের অনুবাদ দেখুন/ডাউনলোড করুন।
আদমশুমারি 2011 এর আরও তথ্য জানতে অনুগ্রহ করে নিচের লিংকে ক্লিক করুন:
শুমারি 2016 সম্পর্কিত তথ্য
- শুমারি কী?
- পরবর্তী শুমারি কখন হবে?
- আমাকে কি ফর্ম্ পূরণ করতে হবে?
- আমাকে কী করতে হবে?
- এটি কি গোপনীয়?
- শুমারি কী কাজে ব্যবহৃত হয়?
- কোথায় সহায়তা পাবো?
শুমারির রাতে দেশের প্রতিটি লোককে গণনায় আনাই হচ্ছে শুমারি। শুমারির রাতে দেশের প্রতিটি লোক অবশ্যই শুমারিতে অন্তর্ভুক্ত হবেন এবং লোক ও বসতির সরকারি গণনার অংশ হবেন যা আয়ারল্যান্ডে প্রতি পাঁচ বছরে অনুষ্ঠিত হয়।
পরবর্তী শুমারি হবে 2016 সালের 24 এপ্রিল রবিবার। ঐ রাতে দেশটিতে থাকা প্রত্যেকেই শুমারি ফর্মে অন্তর্ভুক্ত হবেন। আয়ারল্যান্ডের যেখানেই থাকুন না কেন- সে আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধবের সাথে বাড়িতেই হোক, কি হাসপাতালে – আপনাকে অবশ্যই গণনায় আনতে হবে।
আমাকে কি ফর্ম্ পূরণ করতে হবে?
হ্যাঁ। শুমারির রাতে দেশে থাকা প্রত্যেককে অবশ্যই অন্তর্ভুক্ত হতে হবে। এটাই আইন। শুমারিতে প্রদত্ত তথ্য আমাদের সকলের ভবিষ্যতের পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় প্রত্যেকের অন্তর্ভুক্ত হওয়াটা জরুরি।
আপনার শুমারি গণনাকারী 24 এপ্রিল শুমারির রাতের 3-4 সপ্তাহ আগে কোন এক সময়ে বাড়ি বাড়ি গিয়ে আপনার কাছে শুমারি ফর্ম্ দেবেন। শুমারির রাত পর্যন্ত ফর্ম্টি আপনার কাছে নিরাপদ স্থানে রাখবেন। গণনাকারী ফর্ম্ সম্পর্কে আপনার যেকোন জিজ্ঞাসার জবাব খুশিমনেই দেবেন।
শুমারির রাতে আপনার পরিবারে ব্যক্তি নির্বিশেষে প্রত্যেককেই ফর্ম্টি পূরণ করতে হবে এবং পূরণ শেষে ফর্ম্টির শেষদিকে ঘোষণায় স্বাক্ষর দিতে হবে। সংগৃহীত না হওয়া পর্যন্ত অনুগ্রহ করে এটা নিরাপদে রাখুন। ফর্ম্ সংগ্রহের জন্য আপনার গণনাকারী শুমারির রাতের পর 2-3 সপ্তাহের মধ্যে আবারও আপনার সঙ্গে দেখা করবেন। ফর্ম্ পূরণে আপনার কোন অসুবিধা হয়ে থাকলে তাঁরা আবারও আনন্দের সাথে আপনাকে সহায়তা করবেন। আপনি গণনাকারীর ID দেখতে চাওয়ার মাধ্যমে তাঁর পরিচয় পরখ করতে পারেন।
হ্যাঁ। শুমারি ফর্মে প্রদত্ত আপনার সকল তথ্য সম্পূর্ণ গোপনীয় এবং পরিসংখ্যানের কাজেই কেবল তা ব্যবহৃত হয়। কোন ব্যক্তিগত তথ্য অন্য কোন সংস্থা বা সরকারি বিভাগের সাথে শেয়ার করা হয় না। এটা আইনের দ্বারা নিশ্চয়তাপ্রাপ্ত!
আয়ারল্যান্ডে বসবাসরত সকল লোকের তথ্য প্রদান করার জন্য শুমারি ব্যবহৃত হয়। সরকার, আঞ্চলিক ও স্থানীয় কর্তৃপক্ষ, ব্যবসা প্রতিষ্ঠান, স্থানীয় কম্যুনিটি এবং অন্যরা এই তথ্য ব্যবহার করে শিক্ষা, স্বাস্থ্য পরিচর্যা, কর্মসংস্থান, পরিবহন এবং ব্যাপক ভিত্তিক অন্যান্য সেবার জন্য ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে সিদ্ধান্ত নেন। প্রদত্ত তথ্য কোন ব্যক্তি বিশেষের তথ্য প্রকাশ করে না। শুমারির সুযোগ সুবিধার ব্যাপারে ইংরেজিতে আরও তথ্য পেতে এখানে ক্লিক করুন।
সহায়তা করার জন্য গণনাকারী আপনার ধারে কাছেই আছেন এবং তিনি শুমারি সম্পর্কে বা শুমারি ফর্ম্ পূরণের ব্যাপারে আপনার যেকোন প্রশ্নের উত্তর সানন্দে দেবেন।
এই 21টি ভাষায় শুমারি ফর্মের অনুবাদ পাওয়া যাবে: আরবি, বাংলা, ক্যান্টনিজ, চীনা, চেক, ফরাসি, জার্মান, হাঙ্গেরীয়, ইতালীয়, লাতভীয়, লিথুয়ানীয়, পোলিশ, পর্তুগীজ, রোমানীয়, রুশ, স্লোভাকীয়, স্পেনীয়, থাই, উর্দু, ইউক্রেনীয় ও ভিয়েতনামিজ।
প্রতিটি ভাষায় প্রাপ্ত তথ্য আপনি এখানে ক্লিক করে দেখতে পারেন।
শুমারি ফর্ম্ সম্পর্কিত আরও তথ্য পেতে নিম্নলিখিত লিংকগুলিতে ক্লিক করতে পারেন:
শুমারি ফর্ম্ পূরণের নির্দেশিকা – প্রতিটি প্রশ্ন পূরণে এটি ধাপে ধাপে সহায়তা করে।
অতএব 2016 সালের 24 এপ্রিল রবিবারে আপনার শুমারি ফর্ম্ পূরণ করুন এবং শুমারি 2016 এর সাফল্য নিশ্চিত করতে সহায়তা করুন।
